হকার্স মার্কেটসহ বিভিন্ন মার্কেটে

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৪ | ৭:৫১
Link Copied Successfully!
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ব্যাপক গণসংযোগ করেছেন।
রোববার সন্ধ্যার পর শহরের সাউথ প্লাজা, রেলওয়ে হকার্স মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী, দোকান মালিক ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যাপক গনসংযোগ করেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে আমি আমার সদর উপজেলা এলাকায় কাজ করার চেস্টা করেছি। অনেক সীমাবদ্ধতার মাঝেও নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য কাজ করেছি।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই উন্নয়নের ছোয়া আমাদের এলাকায় ও লেগেছে। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। এই উন্নয়ন কাজের সাথে উপজেলা পরিষদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি। আগামী দিনে চেয়ারম্যান নির্বাচিত হলে আরোও বড় আকারে কাজ করার সুযোগ ও বরাদ্দ থাকবে।আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।
এসময় চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. মোঃ হেলাল হোসাইন, পৌর আওয়ামী লীগের নেতা সঞ্জিত পোদ্দার, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহ আলম ফুটন মিজি, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন মৃধা, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ