ভূমিদস্যু রোকনের রয়েছে টর্চার সেল

লুঙ্গি-ফতুয়া ও পাঁচ হাজার টাকার বিনিময়ে দেড় শতাংশ জমি রেজিস্ট্রি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪ | ৬:৫৬
Link Copied Successfully!
চাঁদপুরে প্রবাস থেকে এসে এলাকায় জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপ করছেন রোকন নামের এক ব্যক্তি। তার কথা কেউ না শুনলে গরুর ফার্মে তৈরি করা টর্চার সেলে নিয়ে মানুষকে মারধর ও কুপিয়ে রক্তাক্ত যখম করা হয় বলে জানান স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের এনায়েতনগর এলাকার রোকন গাজী একই এলাকার মিয়া বাড়ির প্রতিবন্ধী মতিন মিয়াকে নগদ ৫ হাজার টাকা, লুঙ্গি ও ফতুয়া দিয়ে দেড় শতাংশ জমি রেজিস্ট্রি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন মতিন মিয়ার ছেলে জহির মিয়া।
মোঃ জহির মিয়া জানান, আমার পিতা মতিন মিয়া একজন প্রতিবন্ধী। তার বয়স ৮০। দেড় বছর আগে আমার মা মারা যায়। আমরা ২ ভাই ও ৩ বোন। আমার পিতাকে নগদ ৫ হাজার টাকা, ১ টি লুঙ্গি ও ১ টি ফতুয়া দিয়ে দেড় শতাংশ জমি রেজিস্ট্রি করে নেয় রোকন। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি ও আমার পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
স্থানীয় মিজান স্টোরের মালিক মিজান মাল জানান, এ এম আর এগ্রো ফার্মেরর মালিক রোকন গাজী আমাকে তার ফার্মে নিয়ে গিয়ে সন্ত্রাসী বাহিনীসহ কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে আমার দোকানের মালামালগুলো রোকনের নেতৃত্বে লুটপাট করে নিয়ে যাওয়া হয়। আমি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় হাজী ফজলুল হকসহ কয়েকজন জানান, রোকন এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। কেউ তার বিরুদ্ধে বলতে গেলে দরে নিয়ে মারধর করে। আমরা তার বিচার চাই।
স্থানীয় কাউন্সিলর মোঃ আলমগীর গাজী জানান, কয়েকদিন যাবত শেখের হাট উত্তপ্ত হয়ে আছে। বসার প্রয়োজন রয়েছে। এদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
রোকনসহ ঢাকা কাওরান বাজারের শীর্ষ সন্ত্রাসী রিপন মাল ও হাবিব মালের নানা অপকর্ম এবং সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ