কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমের সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪ | ৬:২৪
Link Copied Successfully!
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কচুয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পৌর যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কচুয়া পৌরসভাধীন  কোয়া ঈদগাহ মাঠে ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এলাকাবাসীর আয়োজনে মতবিনিময় সভায় নির্বাচনে অংশ গ্রহনের বিষয়ে এলাকাবাসী তাদের মতামত ব্যাক্ত করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর যুবলীগের সভাপতি ,বর্তমান কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম।
পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের রাজুর সভাপতিত্বে ও কচুয়া পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রচার সম্পাদক সোহেল আহমেদ তাজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,কচুয়া পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম রাজু,কাউন্সিলর আব্দুল কাদের, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিএম ফারুক ,ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ এমদাদুল হক,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, যুবলীগ নেতা গাজী ফারুক,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম,কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ইমরুল কায়েস নয়ন,পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব বিন খায়ের,মোহাম্মদ হাসিব প্রধান,রবিউল ইসলামসহ আরো অনেকে।
মতবিনিময় সভায় এলাকাবাসী আগামী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে মাহবুব আলমকে দলমতের ঊর্ধ্বে সকলের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী