একমাসেও খোঁজ মিলেনি চাঁদপুরের কলেজ ছাত্রী মাঈশার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪ | ৮:২১
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেনী ছাত্রী মাঈশা মেহজাবিন (১৯) নিখোঁজ হওয়ার একমাস পরেও খোঁজ মিলেনি।

গত জানুয়ারি মাসের ৫ তারিখে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মাঈশা।

 

বিজ্ঞাপন

রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই বিষয়ে কথা হয় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মো. শেখ মুহসীন আলমের সাথে।

 

তিনি বলেন, গত ৫ জানুয়ারি মাঈশার মা নার্গিস ফাতেমা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর এটি তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমকে। এছাড়া মাঈশার নিখোঁজের তথ্য দেশের সকল থানার ওসিদেরকে দেয়া হয়। কোন থানা থেকে সাড়া মিলেনি এবং তথ্য পাওয়া যায়নি। ওসি আরও বলেন, মাঈশা কোন মোবাইল ব্যবহার করে না। যে কারণে কাজটা কিছুটা জটিল হয়েছে।

বিজ্ঞাপন

 

তদন্তকারী কর্মকর্তার দেয়া তথ্য মতে তার মানসিক সমস্যাও ছিল। তারপরেও আমাদের চেষ্টা অব্যাহত আছে। মাঈশার ভাই নাফিস মাহমুদ বলেন, আমার বোনের মানসিক সমস্যা ছিল। এ জন্য তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। নিখোঁজ হওয়ার পর থেকে আমি তদন্তকারী কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। কিন্তু এখন পর্যন্ত কোন খোঁজ মিলেনি।

 

নিখোঁজ ডায়েরিতে উল্লেখ করা হয়-মাঈশা মেহজাবিন, পিতা: মৃত মো. মহসীন, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, মুখমণ্ডল গোলাকার, স্বাভাবিক প্রকৃতির।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ