মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪ | ৪:৩১
Link Copied Successfully!
মতলব উত্তরে ৬নং কলাকান্দা ইউনিয়নের মিলারচর চৌরাস্তায় একটি কনফেকশনারি দোকান দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
দুর্বৃত্তদের আগুনে পুড়ে দোকান ঘরের শেষ চিহ্নটুকুও আর নেই। যেখানটায় দোকান ঘর ছিল তার এক কোনায় পড়ে আছে আধা পোড়া কিছু টিন আর সিমেন্টের তৈরি পালা। এর পাশেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাঁচ, দশ ও এক শ টাকার কয়েকটি ঝলসানো নোট। পোড়া ঘরের মধ্যে নির্বাক দাঁড়িয়ে আছেন ক্ষুদ্র ব্যাবসায়ী মোঃ রাজিব ছৈয়াল। গভীর রাতের দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে তাঁর সর্বস্ব। আত্মীয় স্বজন আর এনজিও থেকে ঋন নিয়ে শুরু করেছিলেন এই ব্যাবসা প্রতিষ্ঠান। সব হারিয়ে এখন নিঃস্ব তিনি।
শনিবার গভীর রাতে মতলব উত্তরে পুরে যাওয়া দোকান মালিক মোঃ ইদ্রিস আলী ছৈয়ালের ছেলে রাজিব ছৈয়ালের বলেন, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই, সকালে দোকান খোলার জন্য বাসা থেকে রওনা করে কলাকান্দা ইউনিয়নের মিলারচর চৌরাস্তা মোড়ে গিয়ে দেখি আমার দোকান পুড়ে শেষ হয়ে গেছে, কোনো জিনিস ব্যবহার করার মতো অবস্থায় নেই। আগুনে পুড়ে গেছে পুরো দোকান ঘর। ফ্রিজ, টিভি, বৈদ্যুতিক পাখা, বাকী খাতাসহ মুদি মালামাল মিলিয়ে এখানে ৫লাখ টাকার ক্ষতি হয়েছে। একটি বস্তুও আগুন থেকে রক্ষা পায়নি।
তিনি আরও বলেন, বয়সের কারনে যখন ভারিকাজ করতে পারছিনা তখনই সিদ্ধান্ত নেই দোকান দেওয়ার জন্য। স্ত্রী আর ২ সন্তানদের নিয়ে কোন রকম দিন যাপন করে আসছিলাম। দোকান ঘর আর মালামাল কিনতে সময় লেগেছে কয়েক মাস। আত্মীয়দের থেকে ধার আর এনজিও থেকে ঋন দিয়েই ঘরে উঠেছিল এ স্বপ্নের দোকানঘর। দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমার দোকান, আমার আর কিছুই রইলো না। এ সময় তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
খবর পেয়ে কালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবাহান সরকার সুভা ঘটনাস্থল পরিদর্শন করেন, এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও নিন্দা জানান, এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিক রাজিব ছৈয়াল কে সহযোগিতার আস্বাস দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি