মতলব উত্তরে শীতে নরসুন্দরদের জীবন অসুন্দর

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৪ | ৫:৪১
Link Copied Successfully!
স্থায়ী শীতে ভালো নেই মতলব উত্তর উপজেলার সেলুনের নরসুন্দররা। কনকনে ঠাণ্ডায় কমেছে তাদের গ্রাহক। ফলে আয়-রোজগার কমে যাওয়ায় সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তারা। এ পরিস্থিতি মোকাবিলায় পড়ছেন ঋণের ফাঁদে। এরই মধ্যে উপজেলার ছেংগারচরসহ বিভিন্ন হাট- বাজার ঘুরে দেখা গেছে, নরসুন্দররা সেলুনে অলস সময় পার করছেন। তীব্র শীতে গ্রাহকের আনাগোনা কম থাকায় মাথায় হাতবুলিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
স্থানীয়রা জানান, গেল কয়েক বছরের রেকর্ড ভঙ্গ করেছে এ বছরের তাপমাত্রা। এতে শীতে কাবু জনজীবন। এ কারণে অনেকে প্রয়োজন ছাড়া সন্ধার পরে ঘর থেকে বের হচ্ছেন না। আর এর প্রভাব পড়েছে সেলুনের নরসুন্দরদের ওপরে। এ উপজেলায় প্রায় ৫শতাধিক সেলুনের মালিক-কর্মচারী যৌথভাবে এ পেশার সঙ্গে জড়িত।
পরোক্ষভাবে এ পেশার ওপর নির্ভশীল। তীব্র শীতে কমেছে তাদের গ্রাহক। কেউ কেউ বাড়িতে নিজেরা শেভের কাজ সারছেন। তাই বিপাকে পড়ছেন নরসুন্দররা। এতে পরিবার-পরিজনের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছেন তারা। বাবু মোল্লা নামের এক ব্যক্তি জানান, সারাদিন কাজকর্ম করি শীতের দাপটে সন্ধ্যার মধ্যেই বাড়ীতে চলে যাই। এই কারণে খুব দেরিতে চুল কাটার সিদ্ধান্ত নিয়েছি। আর সপ্তাহে দুইদিন শেভ করে নিলেও শীতের কারণে নিচ্ছেন একদিন।
তীব্র শীতে অনেকটা কাজ কমেছে বলে জানিয়েছেন নরসুন্দর গনেশ শীল। তিনি বলেন, আগে দৈনন্দিন ৫০০ থেকে ৬০০ টাকা রোজগার করছিলাম। এবার টানা শীতের কারণে সেই রোজগার নেমেছে অর্ধেকে। এতে কোনমতে সংসার চালাচ্ছি।
সুজাতপুর বাজারের নরসুন্দর কমল চন্দ্র শীল, বিমল চন্দ্র শীল বলেন, কনকনে ঠাণ্ডায় জবুথবু অবস্থায় মানুষরা। তাদের চুল-দাড়ি বড় হলেও সেলুন মুখি হচ্ছে না। অনেকে শেভের কাজ বাড়িতে সারছেন। কেউ বা দেরিতে চুল-শেভ করে নিচ্ছেন। ফলে কমেছে রোজগার। আর অর্থ সংকটে ধারদেনা করে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
ছেংগারচর বাজারের সেলুনের তপন নামে এক নরসুন্দর জানান, আগে সেলুনে কাজ করে সংসারের খরচ বাদে কিছু সঞ্চয়ও করতেন। কিন্তু টানা শৈত্যপ্রবাহের কারণে আয়-রোজগার কমে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।
স্থানীয় দুইটি এনজিও থেকে ঋণ নিয়েছেন কিন্তু কিস্তি দিতে পারছেন না। এমতাবস্থায় শীত দুর্যোগের কবলে খুব ক্ষতির মধ্যে রয়েছি। এই ব্যাপারে সরকারি সহায়তা পেলে খুব উপকৃত হতাম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস