জমে উঠেছে চাঁদপুরে উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৪ | ৫:০৫
Link Copied Successfully!

চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা চলছে। জেলার বিভিন্ন স্থান থেকে আগত ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী উদ্যোক্তারা তাদের রকমারি পণ্যের সমাহার নিয়ে মেলায় পসরা সাজিয়েছেন। নারী উদ্যোগতাদের উৎপাদিত পণ্য বিক্রয় ও প্রদর্শনের লক্ষ্যে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করেছে।

গেলো ১৯ জানুয়ারি ফিতা কেটে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি। এবার মেলায় ৪০টি স্টল স্থান পেয়েছে। মেলায় স্টল সংখ্যা বৃদ্ধি এবং বিচিত্র থাকায় প্রত্যাশা অনুযায়ী বিক্রিও বেড়েছে। এতে খুশি নাী উদ্যোক্তারা।

মঙ্গলবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা বেশ জমে উঠেছে।

বিজ্ঞাপন

প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়েছে। পরিবার-পরিজন নিয়ে কেউ এসেছেন কেনাকাটা করতে, আবার অনেকে এসেছেন ঘুরতে। মেলায় আগত দর্শনার্থীরা এক স্টল থেকে আর এক স্টল ঘুরে ঘুরে দেখছেন। পণ্যের দাম-দর করছেন। পছন্দ ও দামের সঙ্গে সঙ্গতি হলে কিনে নিচ্ছেন। কেউ বা আবার শুধু ঘুরে ঘুরে দেখছেন। নানা রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড। এতে দারুণ খুশি শিশু-কিশোররা।

মেলায় আসা দর্শনার্থীরা জানান, নারী উদ্যোগতাদের হাতে তৈরী প্রায় সব ধরনের পণ্যই আছে এ মেলায়। বিশেষ করে পাটজাত পণ্য, বাঁশ ও বেতের তৈরী ঘর সাজানোর বিরলসব আসবাবপত্র। যা সচরাচর মার্কেটের বিপনীবিতানগুলোতে পাওয়া যায় না। তাছাড়া শিশুদের জন্য বিভিন্ন রাইড থাকায় মেলায় এসে তারা অনেক খুশি।

মেলায় অংশ নিয়েছে নারী উদ্যোগতা জেসমিন আক্তারের প্রতিষ্ঠান গৃহাঙ্গন, সায়েরা কাকলি’র প্রতিষ্ঠান কাকলিস আইডিয়া, পাপড়ি বর্মণ, আনোয়ারা হিরা ও ফেরদৌসি বেগম আলোর সম্মিলিত প্রতিষ্ঠান নবাঙ্কুর। এসব প্রতিষ্ঠানের নারী উদ্যোগতারা জানান, আমাদের স্টলে মূলত পাটজাত পণ্য, বাঁশ ও বেতের তৈরী পণ্য, নকশি কাঁথাসহ হস্তশিল্পের বিভিন্ন পণ্য পাওয়া যায়। এমন বড় পরিসরে আমাদের তৈরী পণ্যগুলো প্রদর্শন এবং বিক্রয়ের সুযোগ সৃষ্টি করে দেয়ায় আমারা চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

চাঁদপুর মহিলা সংস্থার নেত্রী আফরোজা আকন্দ বেবি, নারী উদ্যোক্তা কানন, তুসি, কাজল, ঝৃমু, বলেন, এবারের মেলায় অনেক স্টল স্থান পেয়েছে। তাছাড়া এবারের মেলায় বৈতিত্র আছে অনেক। তাই প্রত্যাশা অনুযায়ী বিক্রিও হচ্ছে। মেলায় অংশ নিয়ে আমরা খুশি।

মেলার আয়োজক চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার বলেন, চাঁদপুরে অসংখ্য নারী উদ্যোগতা রয়েছে। যারা নিজেরা ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। নারী উদ্যোগতাদের উৎপাদিত পণ্য বিক্রি না হলে ঝুঁকির মধ্যে পরে। তাই এসব পণ্য বাজারজাত করা এবং ক্রেতার সাথে মেলবন্ধন তৈরী করার উদ্দেশ্যে নিয়েই আমরা উদ্যমী নারী ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলার আয়োজন করেছি।

তিনি বলেন, আমরা ৩ বছর ধরে এ মেলা করছি। মাঝে করোনার কারনে ক’বছর বন্ধ ছিলো। এবারে মেলায় আমরা অনেক সাড়া পেয়েছে। মেলায় অনেক বৈচিত্র আনা হয়েছে। তাই ক্রেতা এবং বিক্রেতাদের বেশ সাড়া পেয়েছি। উদ্যমী নারীদের মেলাকে সার্বিকভাবে সহযোগীতা করায় আমি মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী, চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পৌর মেয়র মহোদয়সহ চাঁদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ