স্মার্ট নাগরিককে খেলোয়াড় হিসেবে সমস্ত সম্ভাবনা বিকশিত করতে হবে: দীপু মনি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৪ | ৮:৪৯
Link Copied Successfully!
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন,  ক্রীড়াঙ্গনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা যে স্মার্ট বাংলাদেশ চাই, সেই স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভের মূল হচ্ছে স্মার্ট নাগরিক। আর সেই স্মার্ট নাগরিককে শরীর ও মনে সুস্থ্য মানুষ হতে হবে। তার সমস্ত সম্ভাবনাকে বিকশিত করতে হবে এবং সে জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারমত ক্রীড়ামোদী রাষ্ট্র নায়ক খুঁজে পাওয়া খুবই কঠিন। তার সরকারের সময়ে বিগত ১৫ বছর সর্বক্ষেত্রে খেলাধুলায় উন্নত হয়েছে এবং এটি সবার দৃষ্টি কেড়েছে। আগামীতেও তার নেতৃত্বে বাংলাদেশ খেলা-ধুলায় আরো ভাল করবে এটিই আমাদের সকলের প্রত্যাশা।

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, আমরা জাতির পিতাকে জানি। তিনি নিজে খেলোয়াড় ছিলেন, তাঁর পিতাও খেলোয়াড় ছিলেন এবং জাতির পিতার পুরো পরিবার ভালো খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক। কারণ শেখ কামাল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ের সবচাইতে উল্লেখযোগ্য ক্রীড়া সংগঠক। কারণ তার তৈরী সংগঠন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় উল্লেখযোগ্য সংগঠন হিসেবে প্রতিটি ক্রীড়াঙ্গনে কাজ করে চলেছেন।

মন্ত্রী বলেন, খেলাধুলা নিয়মিত না হলে খেলোয়াড়দের প্রশিক্ষণও নিয়মিত হয় না। তাদের খেলার উৎসাহ উদ্দীপনা সেটা সেভাবে থাকে না এবং চর্চা হয় না। চাঁদপুরে পুরো বছর জুড়ে খেলাধুলা অব্যাহত থাকে সে ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানে এসে অনেক ভাল খবর পেয়েছি। অনুর্ধ্ব-১৬ ক্রিকেটে আমরা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছি। এরা নিশ্চয়ই জাতীয় পর্যায়ে গিয়ে ভাল করবে। আমাদের ফুটবলে অনুর্ধ্ব-১৭ জাতীয় পর্যায়ে গোলকিপার হচ্ছে আমাদের এখানকার জুঁই। আবার ফুটবলে অনুর্ধ্ব-১৬ জাতীয় পর্যায়ে গোলকিপার আমাদের চাঁদপুরের মেয়ে মেঘলা। যে কারণে আমরা চাঁদপুরের মানুষ গর্বিত। কাজেই আমাদের মেঘনা পাড়ের মেয়েরা এখন সবকিছু রক্ষা করছে। আশা করছি আমাদের মেয়েরা আরো ভাল করবে।

বিজ্ঞাপন

এর আগে সকাল ১১টায় ফাইনাল খেলায় অংশগ্রহন করে শেখ কামাল স্পোর্টস একাডেমি বনাম টিম ডাকাতিয়া। শেখ কামাল  রেড প্রথম বেটিং করে সবকটি ইউকেট হারিয় ৯৩ রান করে। জবাবে টিম ডাকাতিয়া ১১ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, পৌর মেয়র মো. জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমান।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী