চাঁদপুরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৪ | ৪:২৯
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে অসহায় ও গরীব পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত স্থানীয় চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চান্দ্রা বাজার ব্লাড ডোনার কমিউনিটি’।

প্রত্যন্ত গ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা শিশু, কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লোকদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন, হৃদরোগ, হরমোন, ডায়াবেটিস, নিউরো মেডিসিন অভিজ্ঞ ডাঃ মো. ইউসুফ খান, গাইনি চিকিৎসক ডাঃ শারমিন আলম এবং নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ ডাঃ মো. নোমান মিজি।

বিজ্ঞাপন

এছাড়াও মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্থানীয় লোকদের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়।

চিকিৎসা সেবার আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন খান, সভাপতি শাহ্ মো. মোজাম্মেল, সহ-সভাপতি ফয়সাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মীর্জা আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ সাগর, সদস্য আহম্মেদ জিহাদ, রেহমান ফয়সাল, সাদেকুর রহমান খান ও ইমাম হোসাইন।

সংগঠনটি চতুর্থবর্ষে পদার্পণ উপলক্ষ্যে এই চিকিৎসা সেবার আয়োজন করে। এর আগে করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি স্থানীয়ভাবে নিজেদের অর্থয়ানে বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

বিজ্ঞাপন

রনন/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ