চাঁদপুরে উন্নয়ন কমিটির সভায় উপস্থিত নেই সাত পৌর মেয়র: অসন্তোষ প্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৪ | ৫:১৭
Link Copied Successfully!
উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য হওয়া সত্ত্বেও চাঁদপুর জেলার সাতটি পৌরসভার কোন মেয়র সভায় উপস্থিত ছিলেন না।
রোববার (২১ জানুয়ারি) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন মিলনায়তনে জানুয়ারি মাসের উন্নয়ন সমন্বয় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে চাঁদপুর জেলার উন্নয়ন সমন্বয় সভার মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনপ্রতিনিধিদের অনুপস্থিতি, প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশসহ জেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অনুপস্থিত জন্য সভায় অসন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে সভায় উপস্থিত থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড সরকারকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান জেলা প্রশাসক কামরুল হাসান।
সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্ত:সমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিধান্ত গৃহীত হয়।
চাঁদপুর শিশু পরিবারে জেলা পরিষদের অর্থায়নে চাঁদপুর শিশু পরিবারে শিশু পার্ক নির্মাণ কাজ শুরু করার জন্য বিগত কয়েক মাস পূর্বে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এখনো কাজ শুরুই করা যায়নি। এ ব্যাপারে সভার সভাপতি জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর সমাজ সেবার অধিদপ্তরের উপ-পরিচালক রজৎ শুভ্র’র প্রতি অসন্তোষ জানান এবং আগামী সভার পূর্বে কাজ সম্পূর্ণ করার জন্য বলেন।
সভায় চাঁদপুর উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকশৌলী জানান বিদ্যুৎ খুঁটি থেকে ডিস এবং ওয়াইফাই লাইন না সরানোর কারণে বিদ্যুতের খুঁটি সরানো ও উন্নয়ন কাজে বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সভার সভাপতি ও জেলা প্রশাসক বিদ্যুৎ বিভাগকে এসব তার কেটে ফেলার জন্য বলেন।
চাঁদপুর উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকশৌলী আরো জানান, খুব সহসাই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিদ্যুতের ডাবল লাইন স্থাপনের কাজ শেষ হবে। এতে হাসপাতালে রোগীর চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সুবিধা পাবেন।
সভায় চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  হাইমচরে বর্তমানে আট লাখ গবাদিপশু আছে বলে জানান। জেলা প্রশাসক এই তথ্যে বিষ্ময় প্রকাশ করেন এবং এই তথ্য সঠিক নয় বলে জানান।
সভায় হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটাওয়ারী জানান, শরীয়তপুর জেলার ঘোষের হাটের ভূমিদস্যু জোরদার খোকা বেপারী গং হাইমচর উপজেলার বাহের চরের শত শত একর জমির ফসল কেটে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি পুলিশ ফাঁড়ি স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় সভায় আরো অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার  হোসেন, জেলার বিভিন্ন দফতর প্রধান/প্রতিনিধি,  সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্ত:সমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা