
মতলব উত্তরে রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার নতুন ভবনের কাজ উদ্বোধন


মতলব উপজেলা ইসলামাবাদ ইউনিয়নে পূর্ব ইসলামাবাদ রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর ও কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব ইসলামাবাদ রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী শাহাদাত সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল আমিন, সাবেক চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেন, ইউপি সদস্য আল আমিন, সাবেক ইউপি সদস্য আলি হোসেন, মসজিদ কমিটির সভাপতি সামছুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মোঃ মিলন, জালাল উদ্দিন সরকার, বাবুল সরকার, আরিফ প্রধান, ফজলুল হক পাটোয়ারী, মজিদ প্রধান, মিজান, বেপারী, মিজান পাটোয়ারী।


প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, আমেরিকান প্রবাসী ফাতেমা সরকার সোনিয়া, মো. আক্তারুজ্জামান, মোফাজ্জল পাটোয়ারী।
দোয়া পরিচালনা করেন মাওলানা রুস্তম আলী ও হাফেজ জিসান জাহাঙ্গীর।








