ফরিদগঞ্জে কনের বিয়ে বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় হাসপাতালে শতাধিক ব্যক্তি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২৪ | ৮:৪৩
Link Copied Successfully!
 বিয়ে বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন শতাধিক ব্যক্তি। এদের মধ্যে ২৫ জনকে আজ শুক্রবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারমধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৯ জন শিশু। এরা সবাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের বাসিন্দা।
 
অসুস্থ অন্যরা ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিন দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারি ইউনিয়নের চরমান্দারি গ্রামের তফদার বাড়িতে এ ঘটনা ঘটে।
 
বর মো. মানিক হোসেন রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বসু পাটওয়ারী বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন পাটওয়ারীর ছোট ছেলে। কনে তারিন আক্তার চরমান্দারির তোফায়েল তপদারের মেয়ে।
 
শুক্রবার দুপুরে কনের বাড়িতে তাঁদের বিবাহোত্তর ভোজের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যার পর থেকেই শতাধিক ব্যক্তি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে সবাই বমি ও পাতলা পায়খানা শুরু করে। এরপরই তাঁদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রায়পুর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- তছলিম উদ্দিন পাটওয়ারী (৭০), সোহাগ (২৪), রাব্বি হাছান (৪), ফাইজা (৩), আয়েশা (২৫), শাহাআলম (৬০), তানজিনা (২০), তাজনিন (৪), আনাস (২), নাজিফা (৬), নাছিমা (১), নুসরাত জাহান (১৫), শিউলী আক্তার (৪৫), আহাদ ইসলাম (১), সুলতানা রাজিয়া (২৮), ছাদিয়া (১২), ফাতেমা (৩৫), ভুট্টো পাটওয়ারী (৫৬), নুরজাহান (৫৫). রায়হান (১৬), তাছলিমা আক্তার (৩৫), রুবি (২৮), আনোয়ার (৫০), আফরোজা (২৪) ও আলিফা (৭)। বরের বড় ভাই মো. মাসুম পাটওয়ারী (৩০) বলেন, ‘সম্ভবত: দধি থেকে বিষক্রিয়ার সূত্রপাত হয়েছে। অসুস্থদের চিকিৎসা চলছে। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের সবাই কম বেশি অসুস্থবোধ করছেন। এ ঘটনার পর আমাদের বাড়িতে শনিবার দুপুরের বৌভাত অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।’
 
কনের মামা মো. আজহার ভূঁইয়া বলেন, ‘অনুষ্ঠানে প্রায় ৩শ’ অতিথি খাবার খেয়েছেন। এদের মধ্যে শতাধিক ব্যক্তি খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদেরকে রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবে নেওয়া হয়েছে। এছাড়া অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই রয়েছেন। একই খাওয়ার খাওয়া অন্যরা সুস্থ রয়েছেন।’
 
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে। এরপরও খাবারের নমুনা পরীক্ষা করা সম্ভব হলে নিশ্চিত কারণটি জানা যাবে। ভর্তি হওয়া ২৫ জনকে আমাদের সাধ্যমতো আমরা সেবা দিয়ে যাচ্ছি। তাঁরা আশংকামুক্ত হওয়ায় কাউকে অন্যত্র রেফার করা হয়নি।’ 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা