জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির মিলাদ ও আলোচনা সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৪ | ৮:১৩
Link Copied Successfully!
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে চাঁদপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
 শুক্রবার ১৯ জানুয়ারি বিকালে জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, স্বাধীনতার ঘোষক বহুদলীয়  গণতন্ত্রের প্রবত্তা স্বনির্ভর বাংলার রূপকার  বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দেশ ও জাতি গঠনে তার অবদান অনন্য। দেশের কোটি কোটি মানুষের হ্নদয়ে জিয়ার নাম গাঁথা রয়েছে। তাঁর আদর্শের সৈনিকরা হামলা মামলা,গ্রেফতার,কারানির্যাতন সহ্য করে  রাজপথে আন্দোলন সংগ্রামে
রয়েছে। গণতন্ত্রের লড়াই সংগ্রামের অবশ্যই বিজয় হবে।সেই দিন বেশি দূরে নয় এদেশে আবার নির্বাচন হবে।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান শেখ মুজিবকে হত্যা করেনি, শেখ মুজিবকে তারই বিশ্বস্ত সহচর আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী খন্দকার মুশতাক হত্যা করে ক্ষমতা দখলকরেছে।জাতিকে বিভ্রান্ত করতেই আওয়ামী লীগ জিয়াউর রহমানকে মিথ্যা অপবাদ দিচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনার অবৈধ নির্বাচনে শহীদ জিয়ার যেসব অকুতোভয়  সৈনিকরা রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন।ৎ
হত্যা,গুম,খুন,কারানির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি অভিনন্দন জানান। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির  সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল,  দেওয়ার মোঃ সফিকুজ্জামান, সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক  অ্যাডঃ হারুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি   শাহজালাল মিশন, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
এসময় জেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনার পূর্বে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
সবশেষে উপস্থিত সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পর চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় খুলেনি। এই কর্মসূচিকে ঘিরে অনেক দিন পর দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিলো বেশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ