দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৪ | ৭:২১
Link Copied Successfully!
চাঁদপুরে ১ হাজার পাঁচশ’ ৬০ পিস ইয়াবাসহ মোঃ খোকন মিজি(৫২) নামের  একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ ।
শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত খোকনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম।
খোকন মিজি সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার মৃত হানিফ মিজির ছেলে।
জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় পৌর ১৩নং পৌর ওয়ার্ডস্থ ওয়ারলেস মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ রাকিবুল ইসলামসহ সংঙ্গীয় সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। পরে তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১ হাজার পাঁচশ ৬০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ৪৬৮০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খোকন জানায়, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয় করে আসতেছিল।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ