
চাঁদপুরে শীতের রাতে জমে উঠেছে বেডমিন্টন খেলা


চাঁদপুরে শীতের রাতে পাড়া মহল্লায় জমে উঠেছে বেডমিন্টন খেলা। কোনো একসময় এ খেলাটি উচ্চবিত্তদের কাছে বেশ জনপ্রিয় হলেও যুগের পরিবর্তনে তা আজ ছড়িয়ে পড়েছে সকলের মাঝে। শহর আর গ্রামে ব্যস্ততার মাঝেও অফিস ফেরত আর ব্যবসায়ী কিংবা ছোট ছোট শিক্ষার্থীদের বেডমিন্টন কোর্ডে বিচনন শীতের নিস্তব্ধতাকে যেনো মুহুর্তেই গ্রাস করে ফেলে রেকের আর কর্কের শব্দের মধ্য দিয়ে।
ব্যাডমিন্টন হল একটি খেলা। যা র্যাকেট ব্যবহার করে নেট জুড়ে শাটলককে আঘাত করার জন্য খেলা হয়।
বাংলাদেশে ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা। দেয়ালে বন্দি নগরে খেলাধুলা যেন স্বপ্নের মতো। মোবাইল স্ক্রিনের যুগে মাঠের খেলায় কেউ সময় দিতে চায় না। কিন্তু শীত এলে সবুজ ঘাসে সাদা নেটে রেকের আর কর্কের শব্দে ব্যাডমিন্টন খেলা ছিল ঐতিহ্য। শীতের মৌসুমে ঘরে বসে ঝিমিয়ে না থেকে বেডমিন্টন খেলায় আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদেরও। এদিকে বেডমিন্টন খেলায় স্বাস্থ্যের জন্যও উপকারীতা রয়েছে। শিক্ষার্থীরা মোবাইলের দিকে না ঝুঁকে শীতের মৌসুমে বেডমিন্টন খেলাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন ফিজিওথেরাপিস্ট ডা. তাপস চন্দ্র সাহা।










