
কচুয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Link Copied Successfully!

কচুয়ায় প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালমন্দ করায় ক্লাস বর্জন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার সকালে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ওই দিন সকালে দারাশাহী তুলপাই পাটোয়ারী বাড়ির মৃত জয়নাল পাটোয়ারীর ছেলে মনির হোসেন পাটোয়ারী নিজেকে বিদ্যালয়ের ভূমি দাতা দাবি করে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ (এডহক) কমিটিতে অন্তর্ভুক্তি করার বিষয় নিয়ে প্রধান শিক্ষককে গালমন্দ করে ও হুমকি ধামকি প্রদর্শন করে।
এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে ক্লাস বর্জন করে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আরো জানান , বিদ্যালয়ের অফিস কক্ষে অনধিকার প্রবেশ করে প্রধান শিক্ষককে গালমন্দ ও হত্যার হুমকি দিয়েছে কথিত ভূমি দাতা পরিচয় দেয়া মনির হোসেন পাটোয়ারী। এ ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসানের মোবাইলে বার বার কল দেয়া হয়েছে কিন্তু কল রিসিভ না করায় বক্তব্য প্রদান করা যায় নি।








