সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফরহাদ সরকারের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৪ | ৬:৫৫
Link Copied Successfully!
আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় ফরহাদ সরকার (২০) এর জীবন। জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।
কচুয়া উপজেলাধীন সহদেবপুর পশ্চিম ইউনিয়নের মালচোয়া গ্রামের মোঃ কামাল সরকারের ছেলে ফরহাদ সরকার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।তার বাবা কামাল সরকার একজন রিকশাচালক।৬ মাস পূর্বে ঢাকার হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় তার মেরুদন্ডের হাড় ভেঙে যায়। দীর্ঘদিন ধারদেনা করে তার পরিবার চিকিৎসা খরচ বহন করেছে।
বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের উপক্রম হয়ে পড়েছে। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে চিকিৎসা চালিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন জানান, ফরহাদ সরকার আমার পাশের গ্রামের বাসিন্দা।আমি আমার পরিষদের পক্ষ থেকে সাধ্য মতো সহযোগিতা করে আসছি।ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। জমিজমা সহায়-সম্বল বলতে কিছুই নেই। এমতাবস্থায় ফরহাদ সরকারের অসহায় ও নিরুপায় পিতা ও মাতা ছেলের সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।
অসহায় ফরহাদ সরকারের চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন নিন্মের মোবাইল নাম্বারে- ০১৮৩৮-১২৭০০৫।
মোঃ হানিফ সরকার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী