পবিত্র রজব মাসে মহানবীর (সা.) আমল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৪ | ৫:৪৪
Link Copied Successfully!

পবিত্র রজব মাসের ৬ তারিখ। রজব মাসে বিশ্বনবী (সা.) বিশেষ নফল ইবাদতে রত হতেন আর অনেক বেশি নফল রোজা রাখতেন।

পবিত্র কুরআনে যে চারটি মাসকে সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে, মাহে রজব তার একটি। আরবি সপ্তম মাস রজব।

হাদিসে এসেছে, হজরত আবু বাকরা (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) বলেছেন, ১২ মাসে বছর। তার মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি মাস ধারাবাহিক আর তা হচ্ছে- যিলক্বদ, যিলহজ, মহররম আর চতুর্থ মাসটি হল-রজব, যা জুমাদাল উখরা ও শা’বান মাসের মধ্যবর্তী মাস (সহিহ বোখারি)।

বিজ্ঞাপন

শুরু হয়েছে চন্দ্রবর্ষের সপ্তম মাস রজব। এই মাস পবিত্র রমজানের আগমনী বার্তা। রমজানের কাউন্টডাউন শুরু হয় এই মাস থেকে। এজন্য ইসলামে এই মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। বছরের যে চারটি মাসকে আল্লাহ তায়ালা শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য দিয়েছেন, সেই ‘আশহুরুল হুরুম’ বা সম্মানিত মাসের অন্যতম রজব মাস। ইসলামের গুরুত্বপূর্ণ ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে রজব মাসের যোগসূত্র ও সম্পৃক্ততা রয়েছে।

প্রিয়নবী (স.) রজব মাসে বায়তুল মুকাদ্দাস থেকে আকাশপথে মেরাজে গমন করেছিলেন। এটি নবীজির জীবনে সবচেয়ে বিস্ময়কর ও অভাবনীয় ঘটনা।

 

বিজ্ঞাপন

প্রিয়নবী (স.) রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন এবং পুরো রজব মাসজুড়ে বরকতের দোয়া পড়তেন। রমজানের ইবাদতের প্রস্তুতি হিসেবে এবং নবীজির উম্মত হিসেবে আমাদেরও রজব মাসে দোয়াটি বেশি বেশি পাঠ করা সুন্নত ও বাঞ্ছনীয়।

রজব মাসের সেই প্রসিদ্ধ দোয়াটি হলো- اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ ‘আল্লাহুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া শা’বানা ওয়া বাল্লিগনা রমাদান।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।’হজরত আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) রজব মাস শুরু হলে এই দোয়া পড়তেন। (নাসায়ি: ৬৫৯; মুসনাদে আহমাদ: ২৩৪৬, আল-মুজামুল আওসাত: ৩৯৩৯)

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ