চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৪ | ৪:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় এমভি সুন্দরবন-১৬ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর অঞ্চলের লেফটেন্যান্ট কর্নেল মাসহাদ উদ্দীন নাহিয়ান।

উদ্ধার হওয়া নারী নাম রীনা বেগম (৩২)। সে পিরোজপুর জেলার বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন

কোস্টগার্ড জানায়, সোমবার সকালে মেঘনা নদীর হাইমচরের গাজীপুর ইউনিয়নের এয়ারটেলচর এলাকা থেকে রীনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গেলো ৫ জানুয়ারি রাতে মেঘনা নদীতে কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ। ওইসময় এই নারী নিখোঁজ হয়। ওই লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী মতলব উত্তরের আমিরাবাদ চরে আটক পড়ে। পরে এমভি সুন্দরবন-১৪ ও এমভি সুন্দরবন-১৫ লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে বরিশালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী