
ভোটারদের উপস্থিতিই প্রমাণ করে, এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কতোটা আগ্রহ: ডা. দীপু মনি
Link Copied Successfully!

চাঁদপুর-৩ আসনে নৌকার প্রার্থী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি প্রমাণ করে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে কতোটা আগ্রহ এবং উচ্ছ্বাস রয়েছে। তাই বিএনপি নাশকতা, মানুষ পুড়িয়ে মেরেও এই নির্বাচন বানচাল করতে পারেনি।
রোববার বেলা বারোটায় ডা. দীপু মনি তার নিজ গ্রাম সদর উপজেলার কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এসময় লাইন দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন ডা. দীপু মনি। পরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।








