চাঁদপুরে বাসে আগুন, হেলফার দগ্ধ 

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৪ | ১১:২৩
Link Copied Successfully!
 চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে অবস্থানরত আনন্দ পরিবহন নামে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ীতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত হয়েছেন গাড়ির চালক নাছির উদ্দিন বিপ্লব।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চালক নাছির উদ্দীন বিপ্লব জানান, হেলপারসহ তারা দুজন বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তারা লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। এসময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।
নোয়াখালী চাঁদপুর এর মধ্যে চলাচলকারী আনন্দ পরিবহন বাসের মালিক শম্ভু চন্দ্র দাস দাবী করেন, কয়েকজন মুখোশধারী যুবক এসে গাড়ীতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি গতকাল নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকে আবারো নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।
চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশন এর উপ-পরিচালক সানোয়ার হোসেন  বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের সীট ও গ্লাস আংশিক পুড়ে যায়। তদন্তের পর বলা যাবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কয়েলের আগুন।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী