
পৌরসভার প্রার্থী , গণসংযোগ করলেন ইউনিয়নের ভোটারদের সাথে!


পৌরসভার প্রার্থী, গণসংযোগ করলেন ইউনিয়নের ভোটারদের সাথে! কি অবাক হচ্ছেন?
এমন ঘটনাটি ঘটেছে গত সোমবার চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ড বলাখাল বাজার এলাকায়।
গণসংযোগে ইউনিয়নের ভোটারদের সাথে কুশল বিনিময় করতে দেখা গেছে এক কাউন্সিলর পদ প্রার্থী কে। মঙ্গলবার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অনেকেই বিরূপ মন্তব্য করতে শুরু করেন।
হাজীগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে ইতিমধ্যেই বিভিন্ন প্রার্থীরা গণসংযোগ শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার হাজীগঞ্জ পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাধা কান্ত দাস রাজুর নামের এক ব্যবসায়ী গণসংযোগ করে প্রার্থিতার জানান দিয়েছেন। গণসংযোগে দেখা যায় ইউনিয়নের ভোটারদের উপস্থিতির হিড়িক।

পপুলার বিডিনিউজের তথ্য সংগ্রহে উঠে এসেছে প্রার্থী কৌশল বিনিময় করছেন একটি ছবিতে, ওই ছবিতে তিনজন ব্যক্তি ছিল। তারা সবাই হাজিগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা।

তারা হলেন, ওই গ্রামের আবুল কাজী বাড়ির জাকির হোসেন, গাইন বাড়ির জাহাঙ্গীর হোসেন, মূলকচাঁন বাড়ির হান্নান।
জনৈক ব্যক্তি পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, পৌরসভার ২নং ওয়ার্ড বলাখাল এলাকার প্রার্থীতা ঘোষণার শুরুতেই রাধা কৃষ্ণ ইউনিয়নের বাসিন্দাদের সাথে ফটোসেশান করে প্রচারণা করেছে। তা ঠিক হয়নি। কাউন্সিলর প্রার্থীর উচিত ছিল তার নির্বাচনী এলাকার ভোটারদের সাথে ফটোসেশান করা ও তাঁদের সহযোগিতা এবং দোয়া চাওয়া।
জনমনে প্রশ্ন উঠেছে পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থীর গণসংযোগে ইউনিয়নের ভোটাররা কেন? এ নিয়ে উঠেছে আলোচনা ও সমালোচনার ঝড়।


























