পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জিল্লুর রহমান জুয়েল

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৪ | ৬:৩২
Link Copied Successfully!
 চাঁদপুরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রমের শুরু হয়েছে।
১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, আমাদের সন্তানদের ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হয়ে গড়ে তোলা খুব বেশি জরুরি। তারা ভালো মানুষ হিসেবে গড়ে না উঠলে, ভালো ফলাফল কোন কাজে আসবে না।  আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদের মাঝে যদি দেশপ্রেম না থাকে, যাদের জন্য আমরা এই দেশ পেয়েছি সে মানুষগুলো সম্পর্কে তারা যদি না জানে, তবে সেটি হবে চরম অকৃতজ্ঞতা।
তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম বছরের প্রথম দিনে সারা দেশে একযোগে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন। বিশ্বের অনেক রাষ্ট্রই ভেবেছিল এটিই শেষ পর্যন্ত তিনি ধরে রাখতে পারবেন না। কিন্তু বছরের প্রথম দিন বই বিতরণ কার্যক্রমটি চলমান রেখেছেন। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দেশটি এগিয়ে যাচ্ছে। বছরের প্রথম দিনে এত টাকার বই বিনামূল্যে শিক্ষার্থীর হাতে তুলে দেয়াটা অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে চাঁদপুর জেলা পরিষদের সদস্য আয়শা রহমান লিলি, পৌরসভার কাউন্সিলর মো. ইউনুছ সোয়েব, মহিলা কাউন্সিলর আয়শা রহমান, সহকারী প্রধান শিক্ষিকা রেহানা আক্তার, উম্মে হাবিবাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব