চাঁদপুর-২ নৌকার আসনে ভাগ বসাতে চায় স্বতন্ত্র প্রার্থীর ঈগল

চাঁদপুর-২ আসনে নির্বাচনের প্রচার-প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৩ | ৬:১১
Link Copied Successfully!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে ভোটযুদ্ধে অংশ নেয়া ৫ প্রার্থীর মধ্যে নৌকার প্রতিপক্ষ হিসেবে স্বতন্ত্র পদে ঈগল প্রতীকের প্রার্থী নির্বাচনী মাঠ গরম করছেন। তিনি নৌকার আসনে ভাগ বসাতে চায়। তবে এ আসনে নৌকা, ঈগল, একতারা ছাড়াও লাঙ্গল প্রার্থী ভোটযুদ্ধে জয়লাভের সম্ভাবনা দেখাচ্ছেন।
বুধবার দিনব্যাপী বেশ কয়েকটি নির্বাচনী অস্থায়ী কেম্প পর্যবেক্ষনকালে ভোটাররা এসব কথা জানিয়েছেন।
ভোটারদের মতে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ নির্বাচন হতে পারে চাঁদপুর-২ আসনে। এরমধ্যে চাঁদপুর-২ মতলব উত্তর দক্ষিণ আসনে নৌকার প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আসনটিতে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান। তবে আসনটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়াও লাঙ্গল প্রতীক নিয়ে মাঠ গরমে প্রচারণা করছেন। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩৮৬৩৪ জন এবং নারী ভোটার হচ্ছে ২২৮৫৯৪ জন। এখানে মাত্র ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। তারা মোট ১৫৫টি কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, নৌকা, ঈগল, লাঙ্গল, একতারা, ছাড়াও আরও বেশ কিছু রাজনৈতিক দলের প্রার্থী চাঁদপুর-২ আসনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।
এ জেলায় ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নবম, দশম ও একাদশ সংসদীয় নির্বাচনে সব আসনেই নির্বাচিত হয়েছেন বর্তমান ক্ষমতসীল আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা। এ আসনের মতলব উত্তর, মতলব দক্ষিণে ২টি উপজেলা, ২টি পৌরসভা ও ২২টি ইউনিয়ন রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২