হাজীগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে এক নারী দগ্ধ

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৩ | ৩:৫৩
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে এক নারী দগ্ধ হয়েছেন।  বুধবার সকাল সাড়ে ছয়টা হাজিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ এস এম হাউসিং এলাকার ডিএম ভবনে এ দূর্ঘটনা ঘটে।
রোকেয়া বেগম (৪৫) নামে ওই নারী মারাত্মকভাবে দগ্ধ হয়। তিনি পৌর এলাকার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের হোটেল কর্মচারী আবুল কালামের স্ত্রী। স্থানীয়রা দগ্ধ হওয়া নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে । প্রাথমিক ভাবে ধারণা গ্যাস সিলিন্ডার বোতল ছিদ্র হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে এর উপস্থিতিতে পুলিশ, পিবিআই এবং সিআইডির প্রতিনিধি দল ঘটনা উদঘাটনে তদন্ত করছে।
অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, গ্যাস সিলিন্ডারের বোতল পাওয়া গেছে। বিস্ফোরণ কি কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা