মতলব উত্তরে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া 

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৩ | ৮:০৫
Link Copied Successfully!
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চাঁদপুর-২ আসনের নৌকার মাঝি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীব বিক্রম এর জেষ্ঠ্য পুত্র ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফিরাত কামনায়, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(২০ ডিসেম্বর) বুধবার বিকেলে জীবগাঁও স্টান মাঠে মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলোয়াত করেন মাওলানা হামিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগেরের সভাপতি মন্ডলির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত  চাঁদপুর-২ মতলব উত্তর দক্ষিণের নৌকার মাঝি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীব বিক্রম।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার যতবার থাকবে দেশ ততই উন্নয়ন হবে, তাই উন্নয়নের দ্বারা অব্যহত রাখতে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম জজ।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল  বাশারের সভাপতিত্বে, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও এফবিসিসিআই এর সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনী, ছেংগারচর পৌর সভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার।
এসময় আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির কমিটির সদস্য শাহালম সিদ্দিকী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খাঁন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজ খান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ কুদ্দুস, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মোঃ হাসান, জীবগাঁও জেনারেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, উপজেলা শ্রমিক লীগ নেতা শামিম প্রধান প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ ও তার অঙ্গসংগঠন এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় পড়ে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২