অর্ধ কোটি টাকার স্কুল ভবনে নিম্নমানের কাজ: খসে পড়ছে আস্তর

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২৩ | ৬:০২
Link Copied Successfully!

অর্থ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। তবে সেই ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। চারদিন আগের কংক্রিটের ঢালাইকৃত ড্রপ ওয়াল এখন খসে পড়ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের করা এই নিম্নমানের কাজের তদারকি না থাকায় এমন অনিয়ম হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কলাম এবং ট্রপ ওয়ালে পরিমাণ মতো সিমেন্ট ব্যবহার না করায় হাতের সামান্য টানেই খসে পড়ছে কংক্রিটের ঢালাইকৃত ড্রপ ওয়াল।

 

 

বিজ্ঞাপন

উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মাঈনুল হোসেনের তদারকীতে ৫১ লাখ ৫৬ হাজার ৮’শ টাকা ব্যয়ে বিদ্যালয়টির নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাধীন বাংলা কর্পোরেশন। এই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল।

 

ঠিকাদারি এই প্রতিষ্ঠানের কাজের এমন অনিয়মে ক্ষিপ্ত এলাকাবাসী। এলাকাবাসীর দাবি এই ঢালায় ভেঙ্গে পুনরায় স্বচ্ছ কাজে নির্মাণ করা হোক বিদ্যালয়ের ভবনটি।

বিজ্ঞাপন

 

জানতে চাইলে সোনাইমুড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খান জানান, হাতের সামান্য টানে নির্মিত ড্রপ ওয়াল ভেঙ্গে যাওয়ার দৃশ্য দেখে উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিবে।

 

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. মাঈনুল হোসেন জানান, অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সিমেন্ট কোম্পানি ও কাজের মান যাচাইয়ের এক্সপার্ট নিয়ে পরিক্ষা-নিরিক্ষা শেষে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু