মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে কে পাচ্ছেন নৌকার টিকেট!

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২০ | ১১:১৯
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা ইতেমধ্যে হয়ে গেছে। তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে এ উপজেলার উপ-নির্বাচন। তফসিল ঘোষণার আগে থেকেই আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রার্থীদের দৌড়-ঝাপ শুরু হয়ে যায়। কয়েকজন চেয়ারম্যান প্রার্থী পোষ্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে তাদের প্রার্থীতা জানান দেন।

দলীয় সূত্রে জানা গেছে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যারা- মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি.এইচ. এম. কবির আহমেদ, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, চাঁদপুর-২ আসনের সাবেক সাংসদ রফিকুল ইসলাম এর ছোট ভাই তৌফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী দেওয়ান (বাদল) ও আবদুস ছাত্তার মিয়া।
https://www.youtube.com/watch?v=2J5yOVFLOCs&ab_channel=popularbdnews
তারা প্রত্যেকেই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেছেন। তবে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১ জন। তিনি হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি.এইচ. এম.কবির আহমেদ।

২১ সেপেটম্বর সোমবার ধানমন্ডি আওয়ামীলীগ কার্যালয়ে সকল প্রার্থীদেরকে নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এদিকে দলীয় মনোনয়ন পেতে উল্লেখিত সকল প্রার্থীরাই স্থানীয় সাংসদ, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যে যাহার মতো করে যোগাযোগ করছেন।

বিজ্ঞাপন

সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীতা চূড়ান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এইচ. এম গিয়াস উদ্দিন হঠাৎ করে মারা যাওয়ার কারণে এই পদটি শূণ্য হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই উপজেলায় পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৫৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৩৬৯ জন ও মহিলা ভোটার ৯০ হাজার ৬৮৭ জন। ভোট কেন্দ্র সংখ্যা ৫৭ টি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা