১০ অক্টোবর হচ্ছে চাঁদপুর পৌরসভা নির্বাচন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২০, ২০২০ | ৯:৪৮
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ২০ সেপ্টেম্বর রোববার শুনানি শেষে আদালত এ রায় দেন। এর ফলে এ নির্বাচন অনুষ্ঠানে আর বাধা রইল না।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রোববার হাইকোর্টে বিচারপতি জেবিএম হাসানের কোর্টে এই রিট পিটিশন করেন পৌরসভার দুইজন নাগরিক।

রিট খারিজের তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। তিনি জানান, উচ্চ আদালতের যে বেঞ্চ রিট করা হয়েছিল ওই একই ব্যাঞ্চ রিট খারিজ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

রিটকারীরা হচ্ছেন পৌরসভার জি টি রোডের বাসিন্দা মাহবুব আলম আখন্দ এবং পুরানবাজার উত্তর শ্রীরামদীর বাসিন্দা মো. হাসিবুল হাসান।

রিটকারী হাসিবুল হাসানসহ আরও কয়েকজন নির্বাচন কমিশন বরাবরেও আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে করোনাভাইরাসে চাঁদপুর পৌরসভায় প্রায় ১০০-র মতো লোক মারা গেছে এবং বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৮-৯শ’ লোক আক্রান্ত। এলাকার জনগণ ভীত। এ কারণে ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর চাঁদপুর পৌর নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ অক্টোবর শনিবার ভোটগ্রহণ। এ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাবেক ছাত্রদল নেতা আক্তার হোসেন মাঝি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা