কোটি টাকার মালামাল ও কভার্ড ভ্যান’সহ রুবেল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২৩ | ৪:৩৩
Link Copied Successfully!

কুমিল্লায় ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার মালামাল, কভার ভ্যানসহ চালক হত্যাকারীকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

 

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহসীন আলম।

বিজ্ঞাপন

 

তিনি জানান, রোববার রাতে কুমিল্লার একটি গার্মেন্টসের নারীদের ব্যবহৃত ৩২৮ কার্টুন পোশাকসহ কভার ভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার বিকেলে চাঁদপুর পৌরসভার পুরানবাজার এলাকার একটি অটো গ্যারেজে মালামাল নামানোর সময় রুবেলকে গ্রেফতার করা হয়।

 

বিজ্ঞাপন

আটককৃত আসামী মো. রুবেল নোয়াখালী সদরের হুমায়ুন কবিরের ছেলে। তাকে মঙ্গলবার কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান ,গাজীপুর চৌরাস্তার ক্রিস্টাইল গার্মেন্টসের এক কোটি টাকা মূল্যের নারীদের ইনার’সহ পোশাক সামগ্রী ও কাভার ভ্যানটি ডাকাতি করে নিয়ে আসে। মঙ্গলবার সকালে কাভার ভ্যানের চালক আবদুল কাদেরের মৃতদেহ কুমিল্লা ঝাউতলা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

পরে আটককৃত রুবেলকে জিজ্ঞাসাবাদ করলে সে খুনের বিষয়টি শিকার করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা