জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারীর সম্মাননা পেলো গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৩ | ১:৩৭
Link Copied Successfully!

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৩ এ ২০২১-২০২২ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারীর সম্মাননা পেলেন হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কাজী তৌহিদা আক্তারের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী কাউছার হোসেন লিটন।

রোববার সকালে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশননারের উদ্যোগে কুমিল্লা জোনের আওতাধীন ছয়টি জেলার ব্যবসায়ীক প্রতিনিধিদের অংশগ্রহণে কুমিল্লার ঝাউতলা হোটেল এলিট প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে এই সম্মাননা দেয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ঢাকা রাজস্ব বোর্ড শুল্ক ও ভ্যাট প্রশাসন/ শুল্ক রপ্তানি বন্ড ও আইটি’র সদস্য ফারজানা আফরোজ, বিশেষ অতিথি কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার মো. গোলাম কবির, অতিরিক্ত কমিশনার সামিনা ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. আব্দুল মান্নান সরদার। অনুষ্ঠানে ওই সময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা ও কুমিল্লা জোনের ছয়টি জেলার ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

H/A

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা