ইঞ্জি: মোহাম্মদ হোসাইনের উদ্যোগ হাজীগঞ্জে সেলাই মেশিন বিতরণ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২৩ | ৫:৫৫
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলায় ইঞ্জি. মোহাম্মদ হোসাইন এর উদ্যোগে পনেরো টি পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ পূর্ব বাজার শাহজালাল ব্যাংক এর নিচে ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুর রহমান বেলাল এর গদিঘর থেকে রোটারি ক্লাব অফ উত্তরা এর উদ্যোগে হাজীগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলা গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ করেন ইঞ্জি: মোহাম্মদ হোসাইন।
ওই সময় প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, আমি সব সময় এই জনপদের মানুষের জন্য কাজ করে আসছি এখনো কাজ করছি।
বিশেষ করে আমার হাজীগঞ্জ-শাহরাস্তির দরিদ্র অসহায় মানুষের পাশে থাকি তারই অংশ হিসাবে গত মাসে ৫০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি এবং আরো ১৫ জন অসহায় নারীর মাঝে আজ সেলাই মেশিন বিতরন করা হয়। আমি সমাজ সেবার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রোটারিক্লাব অফ উত্তরা এর সাবেক প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার, স্থপতি রেজাউল ইসলাম, স্থপতি নুজাত জেরিন, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা