তুই নেই, সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে! প্রিয় বন্ধু দিপুকে নিয়ে পোস্ট সাকিব খানের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২৩ | ৭:৩১
Link Copied Successfully!

ঢালিউড সুপারস্টার শাকিব খানের মন ভালো নেই। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত তিনি। ২ ডিসেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান শাকিব খানের বন্ধু দিপু চৌধুরী। বন্ধুর মৃত্যুর সংবাদ শুরুতে বিশ্বাস করতে পারেননি শাকিব খান। খবর পেয়ে দ্রুত ছুটে যান হাসপাতালের মর্গে। এরপর তাঁকে শেষবিদায় জানান তিনি। প্রিয় বন্ধুকে হারানোর শোক তিন দিনেও কাটিয়ে উঠতে যে পারেননি, তা শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে বোঝা যাচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে তিনি ‘আমার বন্ধু দিপু…’ শিরোনামে একটি লেখা লিখেছেন।

দিপু চৌধুরীর পুরো নাম সাজেদুল হোসেন দিপু চৌধুরী। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে। শাকিব খানের সঙ্গে দিপু চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘ সময়ের। বন্ধু দিপুকে নিয়ে ফেসবুকে শাকিব খান লেখেন, ‘আমার বন্ধু দিপু…কোন শব্দে তোকে নিয়ে লিখব, কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাব, ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই নির্মম সত্য। কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে যাবি, সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।’

বন্ধু দিপু চৌধুরীর সঙ্গে এই ঢালিউড তারকার অনেক স্মৃতি। সদ্য প্রয়াত বন্ধুর স্মৃতিচারণা করে শাকিব খান লিখেছেন, ‘এই তো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের অ্যানিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামী দিনে কত কী করতে চাস, সেই সব স্বপ্নের কথাগুলো বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই, সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।’

বিজ্ঞাপন

শুটিংয়ের কারণে শাকিব খানকে দেশ–বিদেশের বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকতে হয়। এত ব্যস্ততায়ও বন্ধুর সঙ্গে ঠিকই কথাবার্তা হতো তাঁর। সেই বিষয়ও উঠে এসেছে শাকিব খানের ফেসবুক পোস্টে। শাকিব খান লিখেছেন, ‘আমি যেখানে থাকতাম কিছুদিন পরপর ফোন করে খবর নিতি। কেমন আছি, কবে আসব, কবে দেখা হবে, কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল, একটু পরেই উঠে দোস্ত বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।’

বন্ধু দিপু চৌধুরীকে হারানোর শূন্যতা শাকিব খানের জীবনে কখনো পূরণ হবে না, এমনটা উল্লেখ করেন শাকিব খান।

তিনি লিখেছেন, যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি, সেটা বলে বোঝানোর উপায় নেই। বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ, তুই যে কত বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি, সেটা তোর শেষবিদায়ে মানুষের ঢলই বলে দেয়।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান