মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২৩ | ৯:২৫
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী বীজ, সার ও হাইব্রিড বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বরে উপজেলার ৫ হাজার ৬শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীথি রাণী দাস, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন’সহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় ২ হাজার ৩শ’ জন হাইব্রিড জাত ধান চাষির মধ্যে প্রত্যেককে ২ কেজি করে এবং ৩ হাজার ৩শ’ জনকে উফসী ধান চাষির মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান