জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৩ | ১১:৫৭
Link Copied Successfully!
চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীকে গ্রেফতার করছে পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গুণরাজদী এলাকার নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম।
ইসমাইল হোসেন পাটওয়ারী শহরের গুনরাজদী এলাকার রওশন আলী পাটওয়ারীর ছেলে।
অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার এসআই রাকিবুল ইসলাম। এসময় এসআই ইসমাইল হোসেন, এএসআই তৌহিদুল ইসলামসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআই রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুনরাজদী এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, ইসমাইল হোসেনের বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা