সাজাপ্রাপ্ত আসামি ইউনুস তালুকদার আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৩ | ৯:৪৪
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলা ৫ নং রামপুর ইউনিয়নের আলগী বাংলা বাজার (পোলের গোড়া) বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খালেক তফদারের ছেলে ও খুশু তালুকদারের মেয়ের জামাতা সাজা প্রাপ্ত আসামী ইউনুস তালুকদার কে আটক করেছে পুলিশ।

জানা যায় চাঁদপুর সদর উপজেলা কুমারডুগি এলাকার পোল্ট্রি ফিড ব্যবসায়ী নাহিদ খানের সাথে দেড় বছর মুরগির বাচ্চা,খাবার ও ঔষধের ব্যবসা করেন।

ব্যবসার এক পর্যায়ে ইউনুস ৮ লক্ষ ৭০ হাজার টাকা বাকি করে পেলেন। টাকা পরিশোধ না করে সে বিভিন্ন মানুষের সাথে ব্যবসা শুরু করেন।

বিজ্ঞাপন

এ বিসয়ে মামলার বাদি নাহিদ খান জানায়, আমরা যারা পোল্ট্রি ফিড ব্যবসা করি তারা সবাই রুট লেভেলের খামারিদেরকে খাদ্য, বাচ্চা’সহ যাবতীয় সকল কিছু বাকিতে দিতে হয়। মুরগি ম্যাচুরিট হলে সেগুলো আবার আমরা বাজার জাত করে
আমাদের টাকা আদায় করে নেই, এরমধ্যে লাভ হলে খামারিরা আমাদের কাছ থেকে হিসাব করে টাকা নিয়ে যায়। কিন্তু ইউনূস আমার কাছ থেকে কয়েক বার মুরগীর বাচ্চা খাদ্য ঔষধ নেন কিন্তু  মুরগী বড় হলে আমাকে না দিয়ে অন্যত্রে বিক্রি করে পুরো টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন।

পরবর্তীতে আমি জানতে পেরে এ বিষয়টি নিয়ে একাধিকবার তাদের এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একাধিক বৈঠক হয়।
বৈঠকে আমার পাওনা টাকা দিয়ে দিবে বলে একাধিকবার সময় নেয় পরবর্তীতে ওই টাকার বিপরীতে একটি চেক প্রদান করেন এরপরও একাধিকবার সময় নিয়ে আমার টাকা দেয় নাই। অবশেষে আমি নিরুপায় হয়ে ২০২২ সালের ২৭  আগস্ট চাঁদপুর আদালতে ৮ লক্ষ ৭০ হাজার টাকা পাওনা দাবি করে চেক মামলা দায়ের করি।

ইউনুস এ মামলায় নিয়মিত হাজিরা ও বাদীর সাথে আপোষ না করায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অনাদায়ে আরো তিন বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মডেল থানার এস আই ফেরদৌস সঙ্গীও ফোর্স নিয়ে রামপুর ইউনিয়নের আলগী বাংলা বাজার (পোলের গোড়া) থেকে এই সাজাপ্রাপ্ত ইউনুস কে আটক করে আদালতে সোপর্দ করে। এছাড়া ও ইউনুসের তালুকদারের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা