দীপু মনির আসনেও নৌকা চেয়েছেন শামছুল হক ভূঁইয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৩ | ৩:৩২
Link Copied Successfully!
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ড. দীপু মনির আসনে এবার দলের মনোনয়ন চেয়ে ফরম জমা দিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন। এ নিয়ে ড. শামছুল হক ভূঁইয়া চাঁদপুর-৩ ও চাঁদপুর-৪ আসনসহ ২টি আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেন। চাঁদপুরে সাবেক-বর্তমান অনেক মন্ত্রী-এমপি এবং কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা থাকলেও একমাত্র শামসুল হক ভূঁইয়া দুই আসনে মনোনয়ন চাইলেন।

হঠাৎ করে কেন চাঁদপুর-৪ আসেনর পাশাপাশি চাঁদপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী- এমন প্রশ্নের জবাবে ড. শামছুল হক ভূইয়া বলেন, ‘আমি যে কোন আসন থেকেই নির্বাচন করতে আগ্রহী। আমি চাঁদপুর-৪ আসনের আগে ২০০১ সালে দলীয় প্রতীকে চাঁদপুর-৩ আসনে নির্বাচন করেছি। কিন্তু ওই নির্বাচনে ষড়যন্ত্রের কারণে পাশ করিনি। এরপর দলীয় মনোনয়ন পেয়ে চাঁদপুর-৪ আসনে সংসদ সদস্য হয়েছি। এখন প্রধানমন্ত্রী আমাদের নেত্রী যেখানে আমাকে দিবেন, আমি সেখানেই নির্বাচন করবো। চাঁদপুর-৪ আসনে অনেক মনোনয়ন ফরম জমা পড়েছে। নেত্রী এখন নির্ধারণ করবেন কোথায় নির্বাচন করবো।’

বিজ্ঞাপন

শামছুল হক ভূঁইয়া আরও বলেন, ‌’আমি জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ছিলাম। এখন যারা চাঁদপুর-৩ আসনে মনোনয়ন চান, আমি তাদের আগে থেকেই এই আসনে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছি। এছাড়া আমার কোন প্রতিক্রিয়া নেই। নেত্রী যা সিদ্ধান্ত নিবেন, তাই মেনে নিব।’

উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর-৪ আসেনর সাবেক সংসদ ড. শামছুল হক ভূইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য জাকির হোসেন মারুফ, কেন্দ্রীয় মৎস্য শ্রমিক লীগ নেতা রেদওয়ান খান বোরহান।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব