
চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করলেন প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আসন-২৬২ চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির (জাপা) থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বাংলাদেশ জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি এমরান হোসেন মিয়া।
মঙ্গলবার ২১ নভেম্বর জাতীয় পার্টির কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পরে তিনি বলেন, জাতীয় পার্টি হচ্ছে মানুষের আস্থার প্রতীক।জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশে অনেক উন্নয়ন হয়েছে। বিশেষ করে মতলবে দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোধা সেচ প্রকল্প হওয়ায় আজ উন্নয়নের ছোঁয়া মানুষ দেখতে পারছে।
তাছাড়া স্বাস্থ্যখাত, কৃষি খাতসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। আর আওয়ামী লীগ -বিএনপি মিলে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।
তিনি আরো বলেন, চাঁদপুর -২ আসনে জাতীয় পাটি আমাকেই মনোনয়ন দিবে। মানুষ যদি শান্তিপূর্নভাবে যার যার ভোট সে সে দিতে পারে তাহলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।








