পর্যটন পরিকল্পনার বড় অংশ হচ্ছে চাঁদপুর আধুনিক নৌ বন্দর: দীপু মনি

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৩ | ৩:৫৭
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি বলেছেন, চাঁদপুরে পর্যটনের যে পরিকল্পনা ও সম্ভাবনা রয়েছে, তার একটি বড় অংশ হচ্ছে আধুনিক নৌ বন্দর। সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারবেন এমন জায়গা অনেক কম। সবখানে যেতে হলে সময় নিয়ে যেতে হয়। চাঁদপুরে দিনে ঢাকা থেকে সরাসরি এসে ভ্রমণ শেষে রাতে ফিরে যাওয়া যায়। এছাড়া নদী পথের যাত্রা অনেক নিরাপদ ও আরাম দায়ক। এ জন্য এই চাঁদপুরকে আমরা যত ভাল করতে পারি, সে উদ্যোগ রয়েছে।

রবিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদপুর শহরের সড়কগুলো প্রশস্ত করণের জন্য ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। যদিও আমাদের ঘনবসতিপূর্ণ এলাকায় পুরাতন সড়ক খুবই সরু। বর্তমানে সাধারণ মানুষের সক্ষমতা বেড়েছে। সড়কগুলো গাড়ী বেশি চলে। যে কারণে সড়ক প্রশস্তকরণে সকলের সহযোগিতা লাগবে।

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, বাংলাদেশে শতভাগ বিদুৎ, অনেকেই তা বিশ্বাস করতে পারেনি। বর্তমান সরকারের আমলেই এধরণের উন্নয়ন সম্ভব। উন্নয়ন চলছে উন্নয়ন হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এছাড়াও তিনি জেলার উন্নয়ন কার্যক্রমের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। অতিরিক্ত জেলা (সার্বিক) বশির আহমেদ এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডাঃ মো. শাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কেএম মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমূখ।

বিজ্ঞাপন

এ সময় সভায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা