সভাপতি শফিক সম্পাদক জাহাঙ্গীর

বড়কুল পশ্চিম ইউনিয়ন শ্রমিক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৩ | ৭:২২
Link Copied Successfully!
জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ এ ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন শ্রমিক লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকালে ইউনিয়নের রামচন্দ্রপুর কাসেমিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক অনারারি ক্যাপ্টেন শফিকুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোটার্স মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু। পরে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, জাতীয় শ্রমিক লীগের হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শুকুর আলম গাজী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্ত্ব ব্রত ভদ্র মিঠুন, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহমেদ মাঈনু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাসার। শেষে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি অনারারি ক্যাপ্টেন শফিকুর রহমান ও মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা