বোমা হামলায় নিহত দুই বিচারক স্মরণে চাঁদপুরে শোক র‌্যালি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৩ | ১:৪১
Link Copied Successfully!
ঝালকাঠিতে জেএমবির নৃশংস বোমা হামলায় নিহত শহীদ দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ স্মরণে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে শোক  র‌্যালি, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নিহত মৃত্যুঞ্জয়ী দুই বিচারকের স্মরণে চাঁদপুর জেলা জজ আদালত চত্বর থেকে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের নেতৃত্বে শোক র‌্যালি বের হয়।
র‌্যালিটি জেলা জজ আদালত হতে বের হয়ে শহরের ইলিশ চত্বর প্রদক্ষিন শেষে জেলা জজ আদালতের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিচারক, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা অংশ নেন।
পরে আদালত ভবনের সম্মেলন কক্ষে মৃত্যুঞ্জয়ী দুই বিচারকের স্মরণে স্মরণ সভা ও  দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন- নারী ও শিশু  নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক আবদুল হান্নান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আলম সিদ্দীক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) ফারহানা ইয়াছমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২)  শাহেদুল করিম,  অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিনসহ অনান্য বিচারকগণ।
উল্লেখ্য, ২০০৫ সালের এই দিনে কোয়ার্টার থেকে আদালতে যাওয়ার পথে ঝালকাঠি জেলা জজশিপের দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়কে বহনকারী গাড়িতে বোমা মেরে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা