মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৩ | ৯:৫৬
Link Copied Successfully!
মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক মতলব উত্তর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (১৩ নভেম্বর) সকালে মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি)র কার্যালয়ে মতবিনিময়কালে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিকের লক্ষ্য একই।
সাংবাদিকদের কাজ অনিয়ম তুলে ধরা এবং পুলিশের কাজ অপরাধ নির্মূলে কাজ করা। সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি নতুন এসেছি, অপরাধ দমনে আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন।
তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করে বলেন, মতলব উত্তরে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও সর্বোচ্চ সেবা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন  মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহাবুব আলম লাভলু, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি বিমল দেবনাথ, সহসভাপতি শহিদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, লিয়াকত হোসেন, এশিয়ান টিভি ও দৈনিক শপথ পত্রিকার মতলব প্রতিনিধি মতলব উত্তর প্রেসক্লাবের সদস্য সুমন আহমেদ, রেদওয়ান খান রাজন, তাজুল ইসলাম সাগর, কামরুল হাসান রাব্বী, শামীম আহমেদ’সহ অন্যান্যরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা