চাঁদপুরে যাত্রীবাহী বাস চাপায় গৃহবধুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৩ | ৯:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরের বাবুরহাট-পেন্নাই সড়কের লালদিয়া এলাকায় জৈনপুর পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মায়মুনা আক্তার (২০) নামে গৃহবধুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অটোরিকশার চালকসহ আরো দুই যাত্রী আহত হয়।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে ওই এলাকার লালদিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে যাত্রাবাহী বাসটি স্ট্যান্ড থেকে ঘুরিয়ে নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মায়মুনা সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার ভরঙ্গারচর গ্রামের শফিকুর রহমান ওরপে আবুব বক্করের স্ত্রী। তার বাবার বাড়ী বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকায়। পিতার নাম মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

ঘটনাস্থল এলাকার বাসিন্দা আবুল বাসার মুন্সী জানান, যাত্রীবাহী ওই বাসটি বাবুরহাট স্ট্যান্ড থেকে রাস্তা ঘুরিয়ে নিয়ে যাওয়ার সময় মতলব রোডের দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় এবং বাসটি রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। চালকসহ আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। তবে বাসটি ঘুরানোর সময় চালক ছিল না। বাসের হেলফার বাসটি ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করেছি। বাস ও অটোরিকশা থানা হেফাজতে আছে। বাসের চালক ও হেলফার পালিয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত নারীর পরিবার থেকে ময়না তদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর দরখাস্ত করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ