মতলবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে চার ব্যবসায়ীকে জরিমানা

Default User
চয়ন ঘোষ
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২০ | ৫:৪৮
Link Copied Successfully!
মতলবে পেঁয়াজ নিয়ন্ত্রণে চার ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাস্থ নারায়নপুর বাজারে হঠাৎ পেঁয়াজের দাম উর্ধ্বগামী হওয়ায় এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে আজ (১৭ সেপ্টেম্বর) রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় ভ্র্যাম্যমান আদালতে ৪ জন অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

অভিজানের তথ্যমতে জানা যায় যে, দোকানদারগণ প্রতি কেজি পেঁয়াজ কেউ ৭০-৭৫ টাকা, কেউ ৮০ টাকা আবার কেউ ৮৫-৯০ টাকা দরে বিক্রি করছেন। এসময় দোকানদারগণের কাছে ক্রয়কৃত পণ্যের মেমো প্রদর্শন করতে বলা হলে তখন দোকানদারগন ক্রয়কৃত মেমো দেখাতে ব্যর্থ হন। দেখা যায় কিছু সংখ্যক ব্যবসায়ী ক্রয়কৃত মূল্যের তুলনায় অধিক মুনাফা লাভের আশায় মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করছেন। তাই ভোক্তা অধিকার রক্ষা ও সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ০৪জন অসাধু ব্যবসায়ীকে ৪টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর জি.এম.খোরশেদ, মতলব দক্ষিণ থানার এস আই মোঃ সফিকুল ইসলাম সহ পুলিশের সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

অভিজান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে সবাইকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভবিষ্যতে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা