চাঁদপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৩ | ৭:১০
Link Copied Successfully!

চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে রেখা বেগম (২৬) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (৪ নভেম্বর ) ভোরে শহরের খলিশাডুলী এলাকার খান বাড়িতে এ ঘটনা ঘটে।

রেখা বেগম শহরের ১৪ নং ওয়ার্ডের খলিশাডুলী এলাকার খান বাড়ির বাহরাইন প্রবাসী সোহেল খানের স্ত্রী। তার ৮ বছর বয়সী ইয়াছিন নামের একটি ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, প্রবাসী সোহেলের বোনের জামাতা শাহিনের সাথে তার স্ত্রী রেখার পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে পারিবারিকভাবে কয়েকবার শালিশ বৈঠক হয়েছে। গত দুই থেকে ৩ দিন আগে রেখা মোবাইলে স্বামীকে তালাক দেয়ার কথা বলে। কিন্তু স্বামী সোহেল স্ত্রীকে দেশে চলে আসবে বলে জানায়। পরে রাগে ক্ষোভে অনেকগুলো ঘুমের ঔষধ সেবন করে স্ত্রী।

বিজ্ঞাপন

শ্বশুর বিল্লাল খান ও শ্বাশুড়ী তাসলিমা বেগম জানান, কয়েকদিন আগে রেখা ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। শুক্রবার রাতে রেখা ওরনা দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে আমরা তা দেখে ফেলায় আর আত্মহত্যা করতে পারে নি। সারারাত তার সাথে শ্বাশুড়ী ঘুমিয়েছিল। সকালে বাড়ির দৈনন্দিন কাজে ঘর থেকে বের হলে সকলের অজান্তে রেখা গলায় ফাঁস দেয়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, এসআই সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, লাশটি উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা