বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৪, ২০২৩ | ৬:২০
Link Copied Successfully!
 বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলেই আন্দোলনের নামে সংঘাতের পথ বেছে নিয়েছে। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি বলেন-তারা (বিএনপি) আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়। কিন্তু তারা জানে না, আন্দোলনে মানুষ লাগে। তারা সাধারণ মানুষকে আন্দোলনে আনতে পারেনি।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মতলব গজারিয়া সংযোগ সেতু একনেকে অনুমোদন হযওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী  বলেন, মতলব গজরিয়া ব্রিজ এটি একটি যুগান্তরকারী ইতিহাস। বিগত ৫০ বছরের চেষ্টার ফসল। ৪ হাজার কোটি টাকা ব্যায়ে ৪ লেন বিশিষ্ট এই ব্রীজ চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, চট্টগ্রামসহ পাশবর্তী অঞ্চলের লোকজন এর সুফল পাবে। এটি হলে রাজধানী ঢাকার সাথে দুরত্ব কমে আসবে ৬০ কিলোমিটার। এই ব্রীজের কারণে চাঁদপুর অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে বলে আমরা আশাকরি।

বিজ্ঞাপন

শামসুল আলম বলেন, ‘বিএনপি বিহীন নির্বাচন করব, এটা আমরা চাই না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। তবে কে এলো আর এলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না।

ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি ও কাউন্সিলর শাজাহান মোল্লার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-চাঁদপুর জেলা আওয়ামীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, ব্যবসায়ী মাসাকাজ হারুন মানিক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।

পপুলার বিডিনিউজ, মতলব উত্তর, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা