
চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
Link Copied Successfully!

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে চাঁদপুর জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং এর যৌথ আয়োজনে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর শুভ উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ওই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(রিভার) শ্রীমা চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীর, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ, সহ সভাপতি পীযুষ কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব গিয়াসউদ্দিন মিলন, তমাল কুমার ঘোষ সহ কমিউনিটি পুলিশিং জেল ও পৌর কমিটির নেতৃবৃন্দ,কমিউনিটি পুলিশ সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।








