হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল

Default User
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৩ | ৭:৩৮
Link Copied Successfully!
ঢাকায় মহাসমাবেশর নামে বিএনপি-জামাতের নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ হত্যা ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে মতলব উত্তর উপজেলায়।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান) এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি ছেংগারচর পৌরসভার সামনে থেকে বের হয়ে ছেংগারচর বাজার ও থানা এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর ভবনে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, সমাবেশের নামে বিএনপি ও জামায়াতে নেতাকর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অরাজকতা সৃষ্টি করেছে। পুলিশ সদস্যকে হত্যা করেছে, বিচারপতির বাসভবনে ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়া পথে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সমাবেশের নামে তারা আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে। তাদের এই অরাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
‘বিএনপির হরতাল কর্মসূচী দেশের জনগণ মানে না। তাই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সকাল থেকে মোড়ে মোড়ে অবস্থান করছে। বিএনপি কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে রাজপথেই তা প্রতিহত করা হবে। সব ব্যবসায়ীদের দোকানপাট খোলা এবং গাড়ি নিয়ে চালকদের বের হওয়ার অনুরোধ করছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবি উল্লাহ সরকার, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা জসিম উদ্দিন, ইব্রাহিম লস্কর, হারুন, কাউছার মিয়াজি, মোহন, ছেংগারচর কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মদ’সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের