
লেস ফিতা লেস বলে বলে ঢাকায় নেয়া হলো না গাঁজা
Link Copied Successfully!

নিরাপদ রুট হিসাবে চাঁদপুর কে বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। লেস ফিতা লেস বলে কসমেটিকস বিক্রি করার কথা নাটক করে অভিনব কায়দায় গাঁজা পরিবহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সেন্টু রঞ্জনের নেতৃত্বে এ এস আই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে শহরের জামতলা নিশি বিল্ডিং মোড় থেকে জিল্লুর রহমানকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হওয়া জিল্লুর রহমান মাগুরা জেলার আবুল কাশেমের ছেলে।
এই মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে স্বল্প মূল্যে গাজা ক্রয় করে মাদক ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুরে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিম অভিযান চালিয়ে কসমেটিকসের একটি বাক্স সহ তাকে ধরে ফেলে।
এ সময় দেখা যায় লেস ফিতা লেজ বলে সে কসমেটিকস বিক্রি করার ভান ধরে মাদক পাচার করছিল। অবশেষে কসমেটিকসের বাকশার একপাশে বিভিন্ন সামগ্রী ও অন্য পাশে অভিনব কায়দায় প্রায় নয় কেজি গাঁজা প্যাকেট করে রাখা হয়েছে।
এই মাদক ব্যবসায়ীকে আটক করার জন্য এর পূর্বে চাঁদপুর লঞ্চঘাটে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যর্থ হয়। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আধুনিক প্রযুক্তি অবলম্বন করে অবশেষে তাকে ধরতে সক্ষম হয়েছে।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সেন্টু অঞ্জন জানায়, মাদক ব্যবসায়ীরা নিরাপদ রোড হিসেবে চাঁদপুর কে বেছে নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অবশেষে এই মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। তবে চাঁদপুর কে মাদক মুক্ত করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা কাজ করে যাচ্ছে।

























