শিশুর আকুতি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করতে পারবেন?

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৩ | ১১:৪৭
Link Copied Successfully!
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতে চায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা আদিরা। এ নিয়ে দুইবার প্রধানমন্ত্রী বরাবর আকুতি জানিয়েছে। এরআগে গত বছর প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথম চিঠি প্রেরণ করে এবং সেই চিঠি প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছে ছিলো জানা গেছে। ছোট্ট এই কোমলমতি শিশুর আকুতি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরন করতে পারবেন। যদি ও তিনি দেশ পরিচালনা নিয়ে অনেক ব্যস্থ সময় পার করছেন। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা আদিরার পিতা এডভোকেট সেলিম মিয়া চাঁদপুর জজকোর্ট এর আইনজীবী। বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সাবেক সহ সভাপতি ও বর্তমানে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
ছোট্ট এই কোমলমতি শিশুর খোলা চিঠিটি নিম্নে তুলে ধরা হলো।
” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
আসসলামু আলাইকুম
আমি সিদরাতুল মুনতাহা আদিরা। আমি ২য় শ্রেণীর ছাত্রী, আমার রোল-২, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর সদর, চাঁদপুর। আমার বাবা এডভোকেট সেলিম মিয়া আপনার দলের একজন সদস্য। আমাদের পরিবারের দাদা দাদী, কাকা, কাকী আমার নানা, নানা সকলে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে। আমি আপনার সাথে দেখা করতে চাই। এর আগেও আপনার কাছে চিঠি লিখেছিলাম। আপনার সাথে দেখা করার সুযোগ পাইনি। আপনাকে সরাসরি দেখার আমার অনেক ইচ্ছা রয়েছে, আপনি তো আমার মতো ছোট শিশুদেরকে অনেক ভালোবাসেন।
আমি টিভিতে দেখেছি আপনি ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলেছেন। আপনি পৃথিবীর অন্য দেশ গুলোর সাথে কথা বলে ফিলিস্তিনের মানুষদের বাঁচানোর চেষ্টা করুন।
আপনি যেমন আমাদের সুন্দরভাবে বাঁচার অধিকার দিয়েছেন, ঠিক তেমনি ফিলিস্তিনের বাচ্চাদের কে বাঁচান। আপনার সুস্বাস্থ্য কামনা করি।”
ইতিঃ সিদরাতুল মুনতাহা আদিরা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা